Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Saturday, 9 May 2020

বিলম্ব নয়, তিন মাসের মধ্যেই ফোর-জি : তারানা

বিলম্ব নয়, তিন মাসের মধ্যেই ফোর-জি : তারানা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, তিন মাসের মধ্যেই ফোর-জি চালু হচ্ছে। অপারেটররা ইতোমধ্যে ফোর-জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
বুধবার সকালে ফোর-জি সেবা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জাগো নিউজকে তিনি এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, তিন মাসের মধ্যেই ফোর-জি চালু হচ্ছে। অপারেটররা ইতোমধ্যে ফোর-জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
বুধবার সকালে ফোর-জি সেবা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জাগো নিউজকে তিনি এসব কথা বলেন।
কাল নিলামে উঠছে মুশফিকের ইতিহাস গড়া ব্যাট

কাল নিলামে উঠছে মুশফিকের ইতিহাস গড়া ব্যাট

করোনায় থমকে গেছে গোটা পৃথিবী। এমন অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ দেওয়া হয় অঘোষিত লকডাউন। যার ফলে দুস্থ ও অসহায় মানুষেদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এতে মানবেতর জীবন যাপন করছে সেইসব মানুষেরা। তাই করোনা পরিস্থিতিতে সেইসব দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। এর আগে এইসকল মানুষদের পাশে দাড়াতে গত বিশ্বকাপের নিজের পছন্দের ব্যাট নিলামে তুলেন সাকিব আল হাসান।
২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করার ইতিহাস গড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। শনিবার (০৯ মে) শুরু হচ্ছে মুশফিকের সেই ব্যাটের নিলাম।
ই-কমার্স সাইট ‘পিকাবু’র মাধ্যমে হবে মুশফিকের ব্যাটের নিলাম। বৃহস্পতিবার (০৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে মুশফিকুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই ব্যয় করা হবে করোনাকালে অসহায়দের মাঝে। শনিবার রাত ১০টায় নিলাম শুরু হয়ে চলবে বুধবার রাত ১০টা পর্যন্ত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই সময়ে নিলাম হবে মাশরাফী বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, আকবর আলী, নাঈম শেখের স্মারকেরও।
নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে মুশফিক লিখেছেন, ‘আশা করি সামর্থ্যবান যাদের ক্রিকেটের প্রতি প্যাশন আছে, তাদের জন্য সংগ্রহ রাখার মতো আকর্ষণীয় এক স্মারক হতে পারে এটি। পাশাপাশি, তাদের মানবসেবাও হবে।’
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দুই ধাপে ব্যয় করবেন মুশফিক, ‘নিলাম থেকে যে অর্থ আসবে তার একটি অংশ দেব ব্র্যাক এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা বিপর্যস্ত কিছু পরিবারের পাশে দাঁড়াতে ও বাকি অংশ দিয়ে আমার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াব।
আবারও সাকিবের সঙ্গে মুশফিকের পার্টনারশিপ

আবারও সাকিবের সঙ্গে মুশফিকের পার্টনারশিপ

ক্রিকেটের বাইশ গজের পিচে গড়েছেন সাকিব-মুশফিক দারুণ সব জুটি। দেশসেরা দুই ক্রিকেটারের জুটি সেই বিকেএসপির বয়সভিত্তিক দল থেকে। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটেও জুটি গড়েছেন এই দুইজন। এবার সেই সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম এক হয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের। বগুড়ায় মুশফিকুর রহিমের নিজ শহরে সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে ৩৫০ এর অধীক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
সাকিব আল হাসানের অফিসিয়াল ফেইসবুক পেজে মুশফিকুর রহিম এক ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন এই তথ্য। মুশফিক বলেন, ‘বাইশ গজের পিচে গড়েছেন দারুণ সব জুটি। এবার সেই সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম এক হয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের। সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে সম্মিলিত এক প্রচেষ্টায় মুশফিকুর রহিম পাশে দাঁড়িয়েছেন ৩৫০টি পরিবারের। এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগীতার জন্য বগুড়া জেলা স্কুলের সাহসী প্রাক্তন ছাত্রদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। মুশফিকুর রহিম কেও ধন্যবাদ।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মুশফিকুর রহিম সাধারণ অসহায় ও দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসেন। নিজ শহরের হাসপাতালে প্রায় দুইশ পিপিই প্রদান করেন। এবং নিজ এলাকার ওয়ার্ড কমিশনারের মাধ্যমে নগদ অর্থ সহায়তা করেন দুঃস্থ মানুষদের মধ্যে। এছাড়াও শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিক। শনিবার (৯ মে) একটি অনলাইন প্ল্যাটফর্মে মুশফিকের রেকর্ড গড়া ব্যাটটি নিলামে উঠবে। আর নিলাম থেকে প্রাপ্য অর্থের সম্পূর্ণটাই ব্যয় হবে সাধারণ মানুষের সাহায্যে।
কেবল মুশফিক একাই নয়, সেই সঙ্গে এগিয়ে এসেছেন সাকিব আল হাসানও। মহামারীর এই সময়ে নিজের নামে একটি ফাউন্ডেশন শুরু করেন সাকিব। সেখান থেকে ইতোমধ্যেই ২০ লক্ষাধিক টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। এছাড়াও অসহায় দুঃস্থ মানুষকে ত্রাণ সাহায্য দিয়েও পাশে থেকেছেন সাবেক টাইগার অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই সাকিব!

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই সাকিব!

অনৈতিক প্রস্তাব আকসুকে না জানানোয় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে মিস করার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব ও প্রথম রাউন্ড। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী অক্টোবরের ২৯ তারিখ। তার ঠিক ১১ দিন আগে ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ।
কিন্তু বিশ্বজুড়ে এখন চলছে করোনা ভাইরাসের রাজত্ব। ভাইরাসটির আক্রমণে থমকে গেছে পুরো পৃথিবী। বন্ধ রয়েছে খেলাধুলার সব ইভেন্ট। ঘরে বন্দি মানুষ। বিশ্বে চলা এই মহামারি সাকিব এবং টাইগারভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে। কেননা পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন বর্তমান করোনা ভাইরাস যে অবস্থায় আছে তাতে সঠিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় আছে।
এবারের আসরটি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন, আসন্ন অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা নেই। তিনি গতকাল শুক্রবার ইনস্টাগ্রাম চ্যাটে রোহিত শর্মাকে তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার হবে। ১৬ দলের প্রতিটি ক্রিকেটারকে এক সঙ্গে পাওয়া কঠিন।’
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। তবে পেছাতে পারে ক্রিকেটের সবচেয়েয় জনপ্রিয় এ আসরটি।
বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের আসরটি এক মাস পেছালেও পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারবে টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব। তার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। এক মাস পেছালেও পুরো আসরে খেলতে পারবেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ।
এমনিতেই বর্তমান পারফরমেন্সের বিবেচনায় বাংলাদেশ টি-টোয়েন্টিতে খুবই দুর্বল। র্যাং কিংও সে কথাই বলছে। ক্রিকেটের নতুন দল আফগানিস্তানের থেকেও নিচে বাংলাদেশ। তাই সাকিববিহীন বাংলাদেশ দল আরও যে দুর্বল হবে সে কথা বলাই যায়।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি৷ তবে দোষ স্বীকার করায় এক বছর স্থাগিত করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব৷
পি এস জি ক্লাব স্পোর্টস ভাল খেলোয়াড় সংগ্রহের শীর্ষে।

পি এস জি ক্লাব স্পোর্টস ভাল খেলোয়াড় সংগ্রহের শীর্ষে।

ডেক্স নিউজ:-
কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের দুইহাজার এগার- অধীনে চলে যাওয়ার পর থেকেই একের পর এক খেলোয়াড় কিনে চলেছে পিএসজি ক্লাব। দলে এসেছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা
ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, এডিনসন কাভানি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঙ্গেল ডি মারিয়া, ডেভিড লুইজ এবং আরো অনেকে।
এরা সবাই নিজের পথচলায় কোনো না কোনো সময়ে চওড়া দামে এসেছিলেন ক্লাব পিএসজিতে। দুইহাজার এগার সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট যখন পিএসজির মালিকানা নেয়, তখন থেকে শুরু করে এখন অবদি ভালে খেলোয়াড়দের দলে আনার ধারাটা ধরে রেখেছে ক্লাবটির। অস্বাভাবিক কিছু না ঘটলে এই ধারাটা চলতেই থাকবে, বলে দেওয়া যায়।
যারা এই ক্লাব এ পথচলক না হয়ে অন্য ক্লাবে পথের দিক নিশানা ঠিক রেখে নিজেদের গড়ে তুলছেন, নেইমার আর মেসির মতো। তাদের মধ্যে যারা অন্য ক্লাবে খেলোয়াড় হয়ে নিজেদের অবস্থান কে তাদের অবস্থানের সমান গড়ে তুলতে চান।
১-মামাদু সাখো (সেন্ট্রাল ডিফেন্ডার)
২-ইউসুফ সাবালি
৩-আলফঁস আরেওলা
৪-জোনাথান ইকোনে
আরো অনেকে।
মানুষদের পাশে এসে দাঁড়ালেন শচীন টেন্ডুলকার

মানুষদের পাশে এসে দাঁড়ালেন শচীন টেন্ডুলকার

মহামারী করোনাভাইরাসের কারণে ভারতে অনেক মানুষ অসহায় জীবন-যাপন করছেন। এবার সে সকল মানুষদের পাশে এসে দাঁড়ালেন শচীন টেন্ডুলকার।
শচীন এবার চার হাজার অসহায় মানুষকে আর্থিক সাহায্য দিয়েছেন। মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অসহায়দের জন্য আর্থিক সাহায্য দেন সাবেক এই তারকা ক্রিকেটার।
এরপরই শচীনকে ধন্যবাদ জানিয়ে টুইটারে সংস্থাটি লিখেছে, ‘‌কঠিন এই সময়ে আরও একবার এগিয়ে আসার জন্য ধন্যবাদ। করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে আপনার অনুদান চার হাজার মানুষের উপকারে আসবে। উপকৃত হবে ছোট বাচ্চারাও।’‌
এই সাহায্যের আগে করোনার দুঃসময়ে মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রের ত্রাণ তহবিলে ২৫ লাখ করে মোট ৫০ লাখ রুপি অনুদান দেন এই ব্যাটিং জিনিয়াস। আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে এক মাসের জন্য পাঁচ হাজার মানুষের মুখে খাবারও তুলে দিয়েছেন শচীন।
এই মহাতারকা প্রমাণ করছেন তিনি শুধু ভালো ক্রিকেটারই নন, ভালো মনের মানুষও।
এমআর/প্রিন্স