Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Saturday, 9 May 2020

ঐশীর শুভকামনায় জেসিয়া

ঐশীর শুভকামনায় জেসিয়া

এবার কার মাথায় উঠবে বিশ্ব সুন্দরীর মুকুট, কয়েক ঘণ্টা পরই তা জানা যাবে। তবে আশার কথা হল-এখনো টিকে আছেন বাংলাদেশের প্রতিযোগী ঐশী।
তার জন্য শুভকামনা জানিয়েছেন গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জেসিয়া ইসলাম। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয়ায় ঐশীর জন্য গর্বিত তিনি।
জেসিয়া বলেন, ঐশী যেন প্রতিযোগিতার চূড়ান্ত সময় পর্যন্ত মঞ্চে থাকতে পারেন, এই কামনাই করি। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
এই প্রতিষ্ঠান দুই বছর ধরে বাংলাদেশে আয়োজন করছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রথম আসরের বিজয়ী ছিলেন জেসিয়া ইসলাম, আর এবার ঐশী।
শনিবার সন্ধ্যায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে জুম টিভি।
ভ্যানেসা পন্তের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

ভ্যানেসা পন্তের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সেরা সুন্দরীর মুকুট পরলেন মেক্সিকোর ২৬ বছর বয়সী তরুণী ভ্যানেসা পন্তে দেলেওন। শনিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে চিনের সানাইয়া সিটি এরেনা মঞ্চে তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। এ বছর প্রতিযোগিতার ৬৮তম আসরে ১১৮ দেশের সুন্দরীদের হটিয়ে বিশ্ব সুন্দরী-২০১৮-এর স্বীকৃতি পেলেন ‘মিস মেক্সিকো’
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভ্যানেসা বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছিনা, আমি সত্যিই বিম্বাস করতে পারছি না… আমি মনে করি প্রতিযোগিতার প্রত্যেকটি মেয়েই এই মুকুটের যোগ্য। আমি তাদের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।’
এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের ফাইনাল মঞ্চে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে লক্ষ্যের অনেকটাই কাছাকাছি গিয়েছিলেন তিনি। কারণ সেরা ৩০ থেকে সেরা ১২তে পৌঁছাতে পারেনি ঐশী।
শাহরুখের ভক্তরাও দান করলেন প্রধানমন্ত্রীর তহবিলে

শাহরুখের ভক্তরাও দান করলেন প্রধানমন্ত্রীর তহবিলে

এই মুহূর্তে ভারতজুড়ে শাহরুখ খানের প্রশংসায় মেতেছে সবাই। মুম্বাই, দিল্লী, কলকাতার মতো বড় আর গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে করোনা মোকাবিলায় বিপুল সাহায্য দান করেছেন বলিউড বাদশা। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রিয় নায়কের মহানুভবতা দেখে এবার এগিয়ে এলেন তার ভক্তরাও। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরিকালীন তহবিলে অনুদান দিলেন শাহরুখ ভক্তরা। এই তহবিলে ১ লক্ষ টাকা তুলে দিয়েছেন কিং খানের ফ্যান পেজের সদস্যরা। শাহরুখের ফ্যান পেজ SRK Universe Fan Club-এর পক্ষ থেকে টুইট করে PM Cares Fund-এ এক লক্ষ টাকা প্রদানের কথা জানানো হয়েছে।
আরও জানা গেছে, রাজ্যের বর্ধমান জেলার শাহরুখের কিছু ভক্ত ৫০০টি পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছে। পাশাপাশি মহারাষ্ট্রের পূর্ণা শহরেও শাহরুখের কিছু ভক্ত বিভিন্ন পরিবারকে খাবার দিচ্ছে। তেলেঙ্গানার নিজমাবাদ ও ত্রিপুরার উদয়পুরেও শাহরুখের কিছু ভক্ত দাঁড়িয়েছে ক্ষুধার্ত মানুষের পাশে। তবে ভক্তদের এই দান নিয়ে এখনো কিছু বলেননি বলিউড বাদশা।
ভারতের মানুষের কাছে শাহরুখ খান এক ভালোবাসার নাম। নিজের চারতলা অফিস ও বাড়ি করোনা সন্দেহদের রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবেও ব্যবহার করতে দিয়েছেন শাহরুখ।
কিং খান বলেন, ‘ আসুন আমরা সকলেই একে অপরের জন্য কিছু করি। ভারতবর্ষ এবং সকল ভারতবাসী আমার পরিবার।’
বোনের পর করোনায় আক্রান্ত অভিনেত্রী জোয়া

বোনের পর করোনায় আক্রান্ত অভিনেত্রী জোয়া

বলিউড তারকা শাজা মোরানির পর এবার তার বোন অভিনেত্রী জোয়া মোরানির শরীরেরও করোনা ভাইরাস পাওয়া গেছে। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই অম্বানি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমে জানায়, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘রা ওয়ান’ সিনেমার প্রযোজক করিম মোরানির মেয়ে শাজা ও জোয়া। প্রথমে সোমবার (৬ এপ্রিল) শাজার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে। এরপর দুইবার টেস্ট করার পর জোয়াও আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তবে শাজার কোনো উপসর্গ না থাকলেও জোয়া বেশকিছু উপসর্গ রয়েছে। অভিনেত্রী দুই বোনেরই হাসপাতালে চিকিৎসা চলছে।
শাজা বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কা ছিলেন। ভারতে লকডাউন শুরু হওয়ার আগে সেখান থেকে তিনি ফেরেন। তবে জোয়ার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাই চিকিৎসক ধারণা করছে বোন থেকেই তার শরীরে করোনার সংক্রমণ ঘটেছে।
২০০৭ সালে শাহরুখ-দীপিকা জুটির প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জোয়া। এছাড়া ২০১১ সালে ‘অলওয়েজ কাভি কাভি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরো দুইটি সিনেমায় অভিনয় করেন তিনি।
এদিকে সাজা ‘দিলওয়ালে’, ‘ধাম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।
বলিউড তারকাদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন গায়িকা কণিকা কাপুর। এরপর এই তারকা দুই বোন মহামারি এই ভাইরাসের কবলে পড়লেন।
হৃত্বিক অসহায় পাপারাৎজিদের পাশে দাঁড়ালেন

হৃত্বিক অসহায় পাপারাৎজিদের পাশে দাঁড়ালেন

তারকাদের ছবি ও নিত্য নতুন ভিডিও প্রকাশ করা তাদের কাজ। অনেক সময় চুপিসারেই তারকাদের গোপন জীবনও সামনে নিয়ে আসেন তারা। পত্রিকায় কিংবা সোশ্যাল মিডিয়াতে শোবিজের খবর প্রকাশ করে তাদের জীবন চলে। কিন্তু এই করোনাভাইরাসের প্রকপে সেই সব পাপারাৎজিদের খোঁজ রেখেছে কী কেউ?
এবার তাদের দিকেই হাত বাড়িয়ে দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। অর্থনৈতিক ভাবে সমস্যায় পড়া এই মানুষগুলোকে খুঁজে বের করে নিজ দায়িত্বে তাদের সহযোগিতা করেছেন এই নায়ক। হৃত্বিকের এমন ভালো উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাপারাৎজিরা।
ভাইরাল ভায়ানি নামের যে ইনস্টাগ্রাম পোস্ট থেকে বলিউডের তারকাদের অনেক গোপন তথ্য সামনে আসে।
সেই ভাইরাল ভায়ানি লিখেছে, ‘কঠিন সময় পার করছে পৃথিবী। অনেক মিডিয়া হাউজের বেতন বন্ধ হয়েছে। আমাদের সংকট চলছে। আমার একটা বড় টিম আছে, যারা রাস্তায় বের হয়ে তারকাদের ছবি তোলেন। এই পরিস্থিতিতে আমাদের আয়ের সেই উৎস বন্ধ।
আমার নিজের পরিবার ছাড়াও আরও ১৫ জন রয়েছেন, যাদের উপার্জন নির্ভর করে আমার ছবির সাবস্ক্রিপশন ও ইনস্টা পোস্টের মাধ্যমে। আমরা কৃতজ্ঞ। আজ তাদের পাশেই দাঁড়িয়েছেন হৃত্বিক।’
অনেক তারকারারা সিনেমা ইন্ডাস্ট্রির মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু এবার শোবিজ খবরের জগতের পেছনের মানুষগুলোর কথা ভেবেছেন হৃত্বিক। তার এমন কাজের প্রশংসা করছেন সবাই। এর আগে ১ লক্ষ ২০হাজার মানুষের মাঝে খাবর বিতরণ করেছেন এই নায়ক। ২০ লক্ষ করোনা পরীক্ষার কিট ও মাস্কও দান করেন তিনি।
ই-খ/খবরপত্র
ঈদে আসছে ‘রিসেন্ট প্রেম’

ঈদে আসছে ‘রিসেন্ট প্রেম’

তৌসিফ শুচিবায়ুগ্রস্ত ছেলে। অন্যদিকে সাফা বদমেজাজি। ঘটনাক্রমে তাদের পরিচয় এবং সেখান থেকেই পরস্পরের সঙ্গে শত্রুতা তৈরি হয়। প্রথম পরিচয়ের পর তারা বাকি জীবনে কখনো কারো মুখ না দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু একের পর এক দুর্ঘটনা তাদের বারবার মুখোমুখি করে। এমন গল্প নিয়ে এগিয়েছে ‘রিসেন্ট প্রেম’ নামে একক নাটকের গল্প।
নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।
সাফা কবির বলেন, ‘আশা করছি দর্শকের নাটকটি ভালো লাগবে।
অন্যদিকে তৌসিফ মাহবুব ঘরবন্দি জীবনের কথা জানিয়ে বলেন, ‘অনেকদিন ধরেই বাসায় বিশ্রামে আছি। হঠাৎ শুনছি এই নাটক ঈদে প্রচার হবে। উপভোগ্য একটি গল্প নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে। এখানে প্রেম ভালোবাসার পাশাপাশি সমসাময়িক বিষয়ও সন্নিবেশিত আছে।’
ঈদুল ফিতরে নাটকটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।