Showing posts with label প্রবাসের-খবর. Show all posts
Showing posts with label প্রবাসের-খবর. Show all posts

Saturday, 9 May 2020

হৃত্বিককে কাকু ডাকলেন কঙ্গনার বোন

হৃত্বিককে কাকু ডাকলেন কঙ্গনার বোন

বলিউডের আলোচিত জুটি হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মন কষাকষি যেন থামছেই না। সুযোগ পেলেই কাদা ছুড়ছেন একে অন্যের প্রতি। সম্প্রতি এ বাকযুদ্ধে নতুন করে যোগ দিলেন কঙ্গনার বোন রাঙ্গোলি।
হৃত্বিক অভিযোগ করে বলেছেন, কঙ্গনা তার ওপর গোপনে নজরদারি করেন এবং তাকে যৌন উত্তেজক এসএমএসও পাঠিয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা কিছু না বললেও বেজায় চটেছেন কঙ্গনার বোন রাঙ্গোলি।
রাঙ্গোলি জানান, হৃত্বিক যখন প্রথম ছবি মুক্তি দেন কঙ্গনা তখন স্কুলপড়ুয়া মেয়ে। তাই এমন একজন বুড়ো কাকুর প্রতি গোপনে নজরদারির কোনো প্রয়োজন নেই কঙ্গনার।
শুধু তাই নয়, রাঙ্গোলি সুযোগ পেয়ে হৃত্বিককে একটা উপদেশও দিয়েছেন। তিনি বলেন, এবার একটু নিজের স্ত্রী-সন্তানদের প্রতি নজর দিন। তাদের নিয়ে পরিকল্পনা করুন। দীর্ঘদিন ধরে চলা এ বিতর্কে সবাই বুঝতে পেরেছেন কে প্রকৃত অপরাধী; তাই এ নিয়ে পড়ে থাকা বোকামি।
নামের বিড়ম্বনায় বাংলাদেশির মরদেহ পাকিস্তানে

নামের বিড়ম্বনায় বাংলাদেশির মরদেহ পাকিস্তানে

সৌদিতে নিহত এক বাংলাদেশির মরদেহ পাকিস্তানে পাঠিয়ে দেয়ার পর ভুল ধরা পড়ায় ফেরত আনা হয়েছে। নামের মিলের কারণে কর্তৃপক্ষের এই ভুলের খবর এসেছে সৌদি গেজেটে।
নিহত ওই ব্যক্তি বাংলাদেশের কুমিল্লার বরুড়ার বাসিন্দা নিজামুল্লাহ বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদ। সৌদি গেজেট জানায়, গত সপ্তাহে দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই ব্যক্তি। তখন হাসপাতাল মর্গে তাকে পাকিস্তানি নিজামুল্লাহ বলে শনাক্ত করা হয়।
পাকিস্তানের পেশওয়ারের নিজামুল্লাহ সৌদি আরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন। শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর মরদেহটি। পেশওয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন নিজামুল্লাহর স্বজনরা।
সৌদি গেজেট জানায়, কফিন খোলার পর স্বজনরা দেখে বলেন, এই মরদেহ তাদের নিজামুল্লাহর নয়। পাকিস্তানি নিজামুল্লাহর পরিবার ওই মরদেহ নিতে অস্বীকৃতি জানালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তা ফেরত পাঠানো হয় সৌদি আরবে।
এরপর মরদেহটি বাংলাদেশের নিজামুল্লার বলে নিশ্চিত হওয়া যায় বলে সৌদি সংবাদপত্রটি জানায়। খবরটি দেখে দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজামুল্লাহর বাংলাদেশি এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়।
এদিকে পাকিস্তান দূতাবাসও তাদের আসল নিজামুল্লাহর মরদেহ শনাক্ত করে দেশে পাঠানোর কাজ করছে বলে দেশটির দূতাবাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সৌদি গেজেট।
সিঙ্গাপুরে নতুন করে ১৭১ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে ১৭১ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে ৩৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৭১ জনই বাংলাদেশি। মঙ্গলবার ১৭১ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ১০৪৯ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২৫২ জন৷ আজ আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬১১ জন।
১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দশজনের মৃত্যু হয়েছে৷
সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এই ডরমিটরি থেকে আজকে আরো ১৩২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ৭১৮ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷
আক্রান্ত ৩৩৪ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ আজকে ২২০ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এরমধ্যে বেশিরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। ১১৪ জনের তথ্য এখনো অজানা।
১৩১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৩১৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু সিঙ্গাপুরে

করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু সিঙ্গাপুরে

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশি মারা গেছেন। তার মৃত্যুর পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনায় আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগ বয়স ৬০ থেকে ৯০ বছরের মধ্যে।
সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আগামী ৫ এপ্রিল থেকে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরও ৭৯ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩৪৭ জন। এদিকে দেশটিতে নতুন করে আরও ৪৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭৫৪৮ জন৷
এছাড়া শনিবার দু’জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে একজন বাংলাদেশি নাগরিক, অন্যজন সিঙ্গাপুরের। দেশটির সরকার আশা প্রকাশ করছেন খুব দ্রুত ভাইরাসের আক্রমণ নিয়ন্ত্রণ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১৭ জনের মৃত্যু হয়েছে৷
সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। S11 পংগল ডরমেটরি থেকে এখন পর্যন্ত ২৪৭৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া আজকে আরও নতুন ৫টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।
করোনায় আক্রান্তের মধ্যে কোনো বিদেশফেরত নেই৷ ৪ জন সিঙ্গাপুরিয়ান নাগরিক, ৪৩১ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমেটরিতে অবস্থান করত এবং ১০ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমেটরির বাইরে বাস করত৷ তবে করোনাভাইরাসে যারা পজিটিভ হয়েছেন তাদের বেশিরভাগ শারীরিক অবস্থা ভালো৷
১৭১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৪৪৭৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷